শান্তিপুরে বঙ্গধ্বনি যাত্রা - The News Lion

শান্তিপুরে বঙ্গধ্বনি যাত্রা




দি নিউজ লায়ন ;  দলীয় নির্দেশে বিভিন্ন জনপ্রতিনিধি , দলীয় এবং গণসংগঠনের নেতৃবৃন্দের উপস্থিতিতে এই বঙ্গ ধনী যাত্রার মাধ্যমে পশ্চিমবঙ্গ সরকারের বিগত  ১০  বছরের ভূমিকার রিপোর্ট কার্ড পৌঁছে দেওয়া হচ্ছে বাংলার ঘরে ঘরে। সেই অনুষ্ঠান নদীয়া শান্তিপুরের সর্বত্র পালন করা হচ্ছে।শনিবার বেলঘড়িয়া দু'নম্বর পঞ্চায়েতের কালিপুর কালী মন্দির থেকে বঙ্গধ্বনী যাত্রা শুরু হয়ে শেষ হয় দিব্যডাঙ্গায়।


সুবিশাল এই মিছিলে উপস্থিত ছিলেন শান্তিপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি নিমাই চন্দ্র বিশ্বাস, সহ সভাপতি সুব্রত সরকার, বেলঘড়িয়া দু নম্বর পঞ্চায়েত প্রধান দীপক মন্ডল, নদীয়া জেলা সভাধিপতি রিক্তা কুন্ডু সহ কয়েকজন পঞ্চায়েত সদস্য সহ  মিছিলে বেশকিছু মহিলা সদস্যদের উপস্থিতি লক্ষ্য করা গিয়েছে। 


তবে উল্লেখযোগ্য বিষয়  বেলঘড়িয়া দু নম্বর পঞ্চায়েতেই আম্ফান ক্ষতিগ্রস্তদের ১৩ জনের টাকা ফেরত দিতে বাধ্য হয় স্বজনপোষণের কারণে। স্বভাবতই  তা কাটিয়ে উঠেছেন বলেই দাবি করেছেন আজকের মিছিলে নেতৃত্ব দানকারীরা।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.